চিলমারীতে পুলিশের অভিযানে চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে টানা বিশেষ অভিযানে পাঁচটি চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আশরাফুল ইসলামের নেতৃত্বে গত ২৬ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চুরিকৃত চারটি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

পরে ২৭ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে চিলমারী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে চুরিকৃত আরেকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টানা দুই অভিযানে মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share With