“পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
সোমবার (০৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রণি, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক মো. মুকুল মিয়া, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “পরিকল্পিতভাবে নগর উন্নয়নের জন্য ক্রমবর্ধমান সমস্যাগুলো চিহ্নিত করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”