র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সমাজসেবা বিভাগের উপপরিচালক হুমায়ুন কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের কনসালট্যান্ট ডা. আরিফুর রহমান, মরিয়ম চক্ষু হাসপাতালের প্রতিনিধি অরবিন্দ রায়, ফ্রেন্ডশিপ এর কোর্ডিনেটর আব্দুস সালাম প্রমূখ।
পরে জেলা প্রশাসক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করে।