কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন দেওয়ানেরখামার গ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক পতিতা ও দুই খদ্দেরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের মৃত ডাঃ আব্দুল আজিজের পুত্র মোঃ জিয়াউর রহমান জিয়ার ভাড়া দেওয়া বাড়িতে সোমবার রাতের অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা (তেইলানীরপাড়া) গ্রামের মোঃ আনছার আলীর কন্যা মোছাঃ আসমাউল হুসনা (২৩),
তেলিপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ নাইম ইসলাম (২৩),
ভিতরবন্দ ইউনিয়নের বড়ভিটা গ্রামের শাহিদুল ইসলামের পুত্র মোঃ রাহিমুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, ভাড়া বাড়ি ব্যবহার করে পতিতাবৃত্তিসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতরা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা বজায় রাখতে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড দমন সহ নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”