শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজারহাট-কুড়িগ্রাম রেল সড়কের কেন্দ্রা নামক স্থানে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে কাটা পড়ে মাসুদ রানা (১৭) নামের এক কিশোেরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মাসুদ রানা উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইম খাঁ মোন্নাফ ডাক্তারের পুত্র। প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসুদ তার বন্ধুর সঙ্গে কুড়িগ্রাম রেলস্টেশন থেকে রাজারহাট ফেরার পথে ট্রেনের ছাদ থেকে লাফ দেন এবং তখন ট্রেনে কেটে মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জিআরপি পুলিশের কাছে জানানো হয়েছে।
এলাকার ছেলে 😭