কুড়িগ্রামে ভারতীয় ৪০০ বোতল ইস্কাফসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ৪০০ বোতল ইস্কাফসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় এ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারির নাম রিনা বেগম (৩৫)। তিনি নাগেশ্বরী উপজেলার হিরারকুটি এলাকার বাসিন্দা।
নাগেশ্বরী থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ইস্কাফের ৪০০ বোতলসহ রিনা বেগমকে হাতেনাতে আটক করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চলোচলমান অভিযানে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Share With