কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে পানির প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে পানির প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভূবন হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলায় হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে ‘অ্যাকশনস টু ক্লাইমেট চেঞ্জ ইনশিওরিং সাসটেইনেবল সলিউশনস (এক্সেস)’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শিখর চন্দ্র রায়।

এছাড়া কর্মশালায় অংশগ্রহণ করেন সদর উপজেলার হলোখানা, পাঁচগাছী ও ভোগডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, ওয়ার্ড জলবায়ু যুবফোরাম সদস্য, প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি এবং কুড়িগ্রাম সদর উপজেলা জলবায়ু পরিষদের সদস্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসডিও–এক্সেস প্রকল্প, কুড়িগ্রামের অফিসার (লাইভলিহুড অ্যান্ড এগ্রিকালচার) মো. সোহেল রানা।

এ সময় বক্তারা দুর্যোগকালীন সময়ে—বিশেষ করে বন্যা ও খরার সময়—নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Share With