ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা, ১৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাহাট ইউনিয়ন শাখার আয়োজনে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম।

সোমবার (১০ নভেম্বর) প্রতিযোগিতা শেষে বিজয়ী ১৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্বও তুলে ধরেন।

Share With