মনোনয়ন না পাওয়ায় রিভিউ আবেদন করলেন কুড়িগ্রামের বিএনপি নেত্রী

কুড়িগ্রাম–৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে প্রার্থীতা পুনর্বিবেচনার দাবিতে ‘রিভিউ আবেদন’ করেছেন দলের কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা মোছাঃ মমতাজ হোসেন লিপি।

দলের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. আজিজুর রহমান। তবে দীর্ঘদিন দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং পারিবারিক-রাজনৈতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন লিপি।

মমতাজ হোসেন লিপি কুড়িগ্রাম–৪ আসনের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম হোসেনের একমাত্র সুযোগ্য কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী এবং বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

রিভিউ আবেদনের বিষয়ে নেত্রী মমতাজ লিপি জানান, দলের নীতিনির্ধারণী ফোরামের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, তৃণমূলের প্রত্যাশা ও স্থানীয় সমর্থনের ভিত্তিতে তার আবেদনটি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

Share With