কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নে স্থানীয় জামায়াত নেতা ও সাবেক নিকাহ রেজিস্টার মাও ফয়েজ উদ্দিনের বিরুদ্ধে আইনি নোটিশ উপেক্ষা করে বিবাহ নিকাহ রেজিস্ট্রেশন কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।
জেলা রেজিস্টার মোঃ রুহুল কুদ্দুস গত ১০ নভেম্বর নোটিশ জারি করে জানিয়েছেন, ফয়েজ উদ্দিনের নিকাহ রেজিস্টার লাইসেন্স ২০০৬ সালে বাতিল করা হয়েছে। সেই সত্ত্বেও তিনি নিকাহ ও তালাক রেজিস্ট্রি কার্যক্রম চালাচ্ছেন। একই সঙ্গে, তার ছেলে মোঃ আমীর হোসেন (মামুন) নিকাহ রেজিস্টার না হয়েও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিবাহ কার্যক্রম পরিচালনা করছে।
এ বিষয়ে মাও ফয়েজ উদ্দিন জানান, আদালতে করা রিটের সূত্রে সরকার তাকে কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে।
নোটিশে তাঁকে সতর্ক করা হয়েছে, লাইসেন্স বাতিল হওয়া সত্ত্বেও নিকাহ কার্যক্রম চালানো অবৈধ এবং আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে।