আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এবং সাংগঠনিক সম্পাদক এম. হাসিবুর রহমান ও ২৫-কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হারিসুল বারি রনি প্রমূখ।
এসময় বক্তারা দেশের চলমান পরিস্থিতি, নৈতিক সমাজ গঠন, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রব।
উপজেলার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।