কুড়িগ্রাম-৩ আসনে তারুণ্যের মুখোমুখি জামায়াত প্রার্থী

কুড়িগ্রাম- ৩ আসনে তারুণ্যের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন জামায়াতে ইসলামূর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে শনিবার সকাল ৯ টায় উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসা মাঠে তারুণ্যের মুখোমুখি হন জামায়াত প্রার্থী।

কর্মসূচিতে ১৮ থেকে ২৮ বছর বয়সী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুব সমাজের ভোটারবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উলিপুর উন্নয়নে আগামী নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি কী ভূমিকা পালন করবেন এমন প্রশ্নবানে জর্জরিত হন জামায়াত নেতা।

এসময় জামাতয়াত তরুণ ভোটার ও উলিপুরবাসীর আকাঙ্ক্ষা পূরণে উলিপুরে ফাইভ জিরো নীতি ঘোষণা করেন। যার মধ্যে নিরক্ষরতা, কর্মহীনতা, ক্ষুদা-দারিদ্র্য, গৃহহীনতা ও চিকিৎসাহীনতা মুক্ত উলিপুর গড়ার প্রত্যয় তিনি বযক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, চাকসুর নির্বাহী সদস্য সালমান শাকিব, উলিপুর উন্নয়ন ফোরামের কো অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্লাবন, জেলা শিবির সভাপতি মোশাররফ হোসেন ও উলিপুর জামায়াতের উপজেলা ভারপ্রাপ্ত আমীর এ্যাড. কামাল কবির লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী ও তরুন ভোটার।

Share With