কুড়িগ্রামের উলিপুরে এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
নরসিংদীর পলাশ উপজেলার কাজীর চর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ আসামি মো. নাহিদ হাসান বিপ্লব (২৪)–কে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী স্কুলে যাতায়াতের পথে নাহিদের অবাঞ্ছিত আচরণ ও প্রেমের প্রস্তাবে বিরক্ত ছিলো। প্রস্তাবে রাজি না হওয়ায় ২৫ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নাহিদ ও তার সহযোগীরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা উলিপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং–১৯, তারিখ ১৭/০৫/২০২৫)।ঘটনার পর আসামিরা আত্মগোপনে থাকলেও র্যাব-১৩ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম ও গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অপহরণসহ সকল সামাজিক অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।