নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে পৃথক তিনটি অধিদপ্তরে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কুড়িগ্রাম জেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, নার্সিং খাতকে বিভক্ত করার উদ্যোগ অযৌক্তিক ও নার্সদের অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বর থেকে বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিপুল সংখ্যক নার্স উপস্থিত ছিলেন।