বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও যুবদলের যৌথ আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা দেশনেত্রীর শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তাঁকে নিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত গুজব ছড়িয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share With