কুড়িগ্রাম সরকারি কলেজকে ৫–১ গোলে উড়িয়ে দিলো চিলমারী সরকারি ডিগ্রী কলেজ

কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় চিলমারী সরকারি ডিগ্রী কলেজ ৫–১ গোলে কুড়িগ্রাম সরকারি কলেজকে পরাজিত করে। চিলমারী কলেজের হয়ে ইমরান ২টি, রিয়াদ ২টি ও মুরাদ ১টি গোল করেন। কুড়িগ্রাম সরকারি কলেজের একমাত্র গোলটি করেন বাঁধন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমূখ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার মোট ১২টি কলেজ অংশ নিচ্ছে।

Share With