কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম নাসিমা বেগম। তিনি ওই গ্রামের মৃত কেরামত আলীর মেয়ে। পারিবারিক সূত্র জানায়, সোমবার নিজ ঘরের ধন্নার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাসিমা বেগম।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে রৌমারী থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Share With