পাবলিক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মানবিক উদ্যোগে উলিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উলিপুরে PUSAU-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণউলিপুর উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন Public University Students Association of Ulipur (PUSAU)-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি ) উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় ১০০-এর অধিক অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

PUSAU-এর সভাপতি মো. মোরসালিন আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম (রাজশাহী বিশ্ববিদ্যালয়)-এর নেতৃত্বে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, PUSAU একটি শিক্ষার্থীবান্ধব ও মানবিক মূল্যবোধসম্পন্ন সংগঠন।

শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন PUSAU-এর সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

Share With