গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি, রোববার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও কসমেটিক্সসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য পাচাররোধ করা হচ্ছে। প্রতিটি বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, বিজিবি সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করছে।