কুড়িগ্রামে পোস্টাল ব্যালট গণনা ১২ ফেব্রুয়ারি বিকালে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রদানকৃত ভোট গ্রহণ ও সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম চলবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, কুড়িগ্রামে প্রাপ্ত পোস্টাল ব্যালটগুলো যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে ৪টার পর সংশ্লিষ্ট সংসদীয় আসন অনুযায়ী নির্ধারিত কক্ষে পোস্টাল ব্যালট গণনা করা হবে।

জেলা প্রশাসন জানায়,

কুড়িগ্রাম-১ (২৫) ও কুড়িগ্রাম-৪ (২৮) সংসদীয় আসনের পোস্টাল ব্যালট গণনা করা হবে জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি শাখা (কক্ষ নং-২০৪)-এ।

কুড়িগ্রাম-২ (২৬) ও কুড়িগ্রাম-৩ (২৭) সংসদীয় আসনের পোস্টাল ব্যালট গণনা অনুষ্ঠিত হবে উত্তরণ শাখা (কক্ষ নং-২৩৫)-এ।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে সংশ্লিষ্ট প্রার্থী, তাঁর নির্বাচনি এজেন্ট অথবা পোলিং এজেন্ট উপস্থিত থাকতে পারবেন।

এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অন্নপূর্ণা দেবনাথ, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, কুড়িগ্রাম।

Share With