রমজানের দ্বিতীয় দিনে কুড়িগ্রাম শহরে ইফতার বিতরণ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রমজানের দ্বিতীয় দিনে কুড়িগ্রাম জেলা শহরে ইফতার বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা।জেলা শহরের মার্কাজ মসজিদের সামনে থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করে সংগঠনটি।

এ সময় প্রায় ৫০ জন পথচারীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব খন্দকার আল ইমরান, মুখ্য সংগঠক মো. সাকিব মিয়া, মুখপাত্র জান্নাতুল ফিরদাউস মিম, যুগ্ম আহ্বায়ক অনামিলা আক্তার রিতু এবং সিনিয়র সদস্য সচিব মো. সাজ্জাদ হোসাইন।

কর্মসূচি শেষে সদস্য সচিব খন্দকার আল ইমরান বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মুখপাত্র জান্নাতুল ফিরদাউস মিম বলেন, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ছোট বা বড়—যেকোনো পরিসরেই মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিনিয়র সদস্য সচিব মো. সাজ্জাদ হোসাইন বলেন, ধর্মীয় অনুপ্রেরণা থেকেই তারা রোজাদারদের জন্য ইফতার বিতরণের আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

Share With