কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জেলা কার্যালয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে দলটির নেতাকর্মীরা অংশ নেন।

ইফতার শেষে অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা হয়। দোয়া মাহফিলে নেতারা সকল জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা ও দেশের কল্যাণের জন্য দোয়া করেন।

এনসিপির জেলা শাখার সিনিয়র আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা ও যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল প্রমুখ।

Share With