কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোজাদারদের সম্মানে গণ ইফতার কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকাল ৫ ঘটিকায় জেলা শহরের শাপলা চত্বর এলাকায় এই আয়োজন করা হয়।কর্মসূচিতে ৫ শতাধিক রোজাদার ও পথচারীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এনসিপির জেলা শাখার সিনিয়র আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ ইফতারে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ।