রমজান মাসে মানবিক উদ্যোগে পথবাসী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশ। সংস্থাটি তাদের “রমজান প্রোগ্রাম”-এর দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন স্থানে পুষ্টিকর ইফতার বিতরণ করেছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ইফতার বিতরণের মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষদের অন্তত একবেলা স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ করে দেওয়া। সংস্থার কর্মকর্তারা বলেন, “আমরা চাই, এই রমজানে কেউ যেন ইফতারের সময় না খেয়ে না থাকে।”
সংস্থাটি ইতোমধ্যে দশ দিনব্যাপী ইফতার কর্মসূচির আয়োজন করেছে। গতকাল (০৪ ফেব্রুয়ারি) ছিল এই কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন।