কুড়িগ্রামে ইসলামী ছাত্র শিবিরের গণ ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে সোমবার (৯ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে।

কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলার অফিস সম্পাদক রাসেল মাহমুদ, কলেজ শাখার সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, সরকারি কলেজের সাবেক সভাপতি আনিচুর রহমান ও আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর উপস্থিত অতিথিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Share With