কুড়িগ্রামে জাতীয় ছাত্র শক্তির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জাতীয় ছাত্র শক্তি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসানসহ জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান মোজাহিদ বলেন, তরুণদের নিজেদের অবস্থান থেকে প্রতিভা খুঁজে বের করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি তরুণদের দক্ষতা উন্নয়নে বিদেশি বিশেষজ্ঞ, বিশেষ করে মালয়েশিয়া থেকে এক্সপার্ট এনে সহায়তা করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় কুড়িগ্রামসহ সমগ্র দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ইফতার সম্পন্ন করেন।

Share With