কুড়িগ্রামের পাটেশ্বরীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরীতে ইসলামপুর বয়েন উল্লাহ তালীমূল ইহসান মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে মাদ্রাসা হলরুমে এ আয়োজন করেন মাদ্রাসা কতৃপক্ষ। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সহ-সভাপতি ও কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর বখত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা হাফিজুর রহমান, শরীফুজ্জামান সিদ্দিকী, মাওলানা মোজাম্মেল হক, আদম আলী প্রমুখ।

এ সময় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Share With