কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) কুড়িগ্রাম পুলিশ লাইন্সে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল) মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোঃ গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোঃ রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিনসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যরা।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share With