কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে ৮ বছরের শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মো. ইব্রাহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর নৌকা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইব্রাহিম উপজেলার ফলুয়ার চর গ্রামের বাসিন্দা মো. হোসেন আলীর ছেলে। স্থানীয়রা জানায়, অন্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধার করেন এবং রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


রৌমারী থানার এসআই (অতিরিক্ত দায়িত্ব) কাউসার আলী জানিয়েছেন, বিষয়টি থানায় এখনও জানানো হয়নি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

Share With