কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গতিয়াশাম গ্রামে তিস্তা নদী তীরবর্তী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন শান্তি সংঘ।
বুধবার (১৮ মার্চ) উপজেলার গতিয়াশাম গ্রামে নদীভাঙন ও দারিদ্র্যপীড়িত পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়। শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করে প্রচেষ্টা ফাউন্ডেশন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্ট।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তি সংঘের আহ্বায়ক হাসান জিহাদী, নির্বাহী কমিটির সদস্য তানজিম হাসান ও হাসান মেহেদী। এছাড়া স্বেচ্ছাসেবকদের মধ্যে ওয়াদুদ রোহান, রমজান আলী ও মো. লাদেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান রুকু এবং প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিনিধি মহিউল ইসলামও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শান্তি সংঘের আহ্বায়ক হাসান জিহাদী বলেন, তিস্তা পাড়ের মানুষের সুখে-দুঃখে সব সময়ই শান্তি সংঘ পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, সংগঠনটি মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিনিধি মহিউল ইসলাম বলেন, ভবিষ্যতেও ঈদসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে তিস্তা পাড়ের মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো উপহার গ্রহণ করে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপহার বিতরণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।