কুড়িগ্রামে এসএসসি ২০০৪ ব্যাচ এর সম্মিলিত আয়োজনে ইফতার মাহফিল

কুড়িগ্রামে এসএসসি ২০০৪ সালের ব্যাচ এর সম্মিলিত আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষাথীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে ঈদ ও ইফতারের আনন্দ ২০০৪ এর ব্যাচের মাঝে ভাগাভাগি করার জন্য আজকের এ আয়োজন।

এসময় ২০০৪ ব্যাচের শিক্ষাথী রাশিদুল ইসলাম জানান সামাজিক উন্নয়ন জন্য এগ্রো ফার্ম, রিয়েল এস্টেট, হসপিটাল, শিক্ষা এবং পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে কুড়িগ্রাম জেলাকে উন্নয়নের শিখরে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।

এসময় আরেক শিক্ষাথী মনির হোসেন যিনি বর্তমান খোলা কাগজের নির্বাহী সম্পাদক বলেন জেলার বেকারত্ব দুর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

Share With