পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি চলমান থাকলেও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং নরমাল ডেলিভারি কার্যক্রম নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। এতে করে ঈদের ছুটির মধ্যেও স্থানীয় জনগণ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাগণ জানান, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মী নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, চলমান এ কার্যক্রমের ফলে সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে এবং স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।