চিলমারীতে ১০০ টাকার পেট্রোল দিতে নির্দেশ ইউএনও’র, বাইকারদের বিক্ষোভে সিদ্ধান্ত বদল

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। উপজেলার একমাত্র সাগর ফিলিং স্টেশনে ইউএনও মাহমুদুল হাসান বুধবার (৮ এপ্রিল) সকালে মোটরসাইকেল প্রতি ১০০ টাকার পেট্রোল বিক্রির নির্দেশ দিলে স্থানীয় বাইকাররা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে যাওয়ায় প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষকে আলোচনায় বসতে হয়। পরিস্থিতি শান্ত করতে পরে মোটরসাইকেল প্রতি ২০০ টাকার তেল বিক্রির অনুমতি দেওয়া হয়। পাম্প সূত্রে জানা গেছে, বরাদ্দকৃত তেলের পরিমাণ বর্তমান চাহিদার তুলনায় অনেক কম, ফলে উলিপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বহু চালক তেল নিতে আসেন এবং সংকট আরও তীব্র হয়।

ইউএনও মাহমুদুল হাসান জানান, প্রথমে সীমিত বিক্রির নির্দেশের কারণ ছিল কিছু চালক তেল কিনে বাইরে উচ্চমূল্যে বিক্রি করছিলেন। তবে সাধারণ চালকদের ভোগান্তি বিবেচনায় পরে ২০০ টাকার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share With