কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ অন্যান্যরা।

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও সভায় জ্বালানি তেলের চলমান সংকট ও সমাধান, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদারের বিষয়ে আলোচনা হয়। চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল আরও বৃদ্ধি করার আহ্বান জানান বক্তারা।

জ্বালানি তেল যথাযথভাবে সরবরাহ নিশ্চিত করতে ফুয়েল কার্ড ব্যবস্থা প্রত্যেক উপজেলায় কার্যকর করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Share With