কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ও পার্শ্ববর্তী ইউনিয়নসমূহের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ‘আন্তঃবিদ্যালয় মেধাবৃত্তি ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ভোগডাঙ্গা ছাত্রকল্যাণ সমিতি।
আগামী ২৩ মে ২০২৬ (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোগডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র থাকবে। মোট ৫০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে প্রতিটি ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস হবে নবম ও দশম শ্রেণির পাঠ্যবই।
আয়োজকরা আরও জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র ও উপহার প্রদান করা হবে। পাশাপাশি সেরা মেধাবীদের জন্য থাকছে নগদ অর্থ, ক্রেস্ট, আকর্ষণীয় পুরস্কার এবং মেধাবৃত্তি লাভের সুযোগ।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমে, নির্ধারিত ফরম পূরণ করে, গুগল ফর্মের মাধ্যমে অথবা সরাসরি যোগাযোগ করে আবেদন করতে পারবে। সীমিত আসন থাকায় দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
ভোগডাঙ্গা ছাত্রকল্যাণ সমিতি আশা প্রকাশ করেছে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেজিস্ট্রেশন ও যোগাযোগের জন্য শিক্ষার্থীরা ০১৮৫৩৩১০৮১০ ও ০১৮৩০৭৯১২৬৪ নম্বরে যোগাযোগ করতে পারবে।
আবেদন করুন: https://docs.google.com/forms/dr043Pmxfg