কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট 

 সম্মেলন কক্ষে সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ খুদা। 

গ্রাম আদালত কর্মসূচির জেলা ব্যবস্থাপক দৌলতুন্নেছার  সঞ্চালনায় -সভায় বক্তব্য 

 রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, আরডিআরএস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক ফাহিম হোসেন, ইএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং ফ্রেন্ডশিপের প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সালামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

সভায় বক্তারা গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূল পর্যায়ে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য ব্যাপক প্রচার-প্রচারণা এবং জনগণের সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। 

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ খুদা বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাম আদালত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষভাবে সহায়ক। নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এখানে সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আর  গতিশীল ও বিস্তৃত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা এবং সুপারিশ তুলে ধরা হয়।

Share With