প্রচ্ছদ কুড়িগ্রামের নতুন কমিটি গঠন: সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ কুড়িগ্রাম’-এর ২০২৬-২০২৭ সালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

গত ১ মে সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের সভাপতি শ্যামল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 

সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ও সংগীতশিল্পী ডা. তাপস বোস, সাবেক সভাপতি দুলাল বোস, সাবেক সাধারণ সম্পাদক হেলাল জাহাঙ্গীর, সিনিয়র সদস্য ইমতে আহসান শিলু, রঞ্জিত কুমার দাস রঞ্জু, সহ-সভাপতি আশিষ বকসী, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার, নাট্য সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী বাবন, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমী রহমান বুবলীসহ অন্যান্য সদস্যরা।

সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক শ্যামল ভৌমিককে সভাপতি এবং বিশিষ্ট নাট্যশিল্পী বিপ্লব তরফদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলা ও আশিষ বকসী, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমী রহমান বুবলী, সাংস্কৃতিক সম্পাদক শ্যামলী ভৌমিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক লিটন দাস, নাট্য সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী বাবন, সহ-নাট্য সম্পাদক এস.এম. জাকিরুল ইসলাম জুয়েল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ইমতে আহসান শিলু, দপ্তর ও প্রচার সম্পাদক স্বপন কুমার দাস, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক দিবাকর বোস দিগন্ত, কোষাধ্যক্ষ মোকলেছুর রহমান মুকুল।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— দুলাল বোস, জুলকারনাইন স্বপন, হেলাল জাহাঙ্গীর, জুলিয়া জুলকারনাইন রত্না, মিনা রাণী তরফদার, রঞ্জিত কুমার দাস, খাইরুল কিবরিয়া টিটু, রুকুনুজ্জামান রুকু ও দীপিকা রায়।

বক্তারা বলেন, প্রায় ৪৫ বছরের ঐতিহ্য বহনকারী এই সংগঠনটি কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন কমিটি আগামীতেও আরও উদ্দীপনা নিয়ে জেলার সাংস্কৃতিক কার্যক্রমকে সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share With