কুড়িগ্রামে স্কুলছাত্র আসিক নিখোঁজ, পরিবারের আহাজারি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আসিক (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০৩ মে) বিকাল আনুমানিক ৪টার দিকে স্কুল থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আসিক উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা মাদ্রাসার পাড় গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের ছেলে। সে রাজারহাট উপজেলার নাজিম খান পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সেদিনও সে স্কুলে যায়। তবে বিকেলে স্কুল শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। আসিকের সন্ধান পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

যদি কোনো সহৃদয় ব্যক্তি আসিকের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে: 

০১৭২৬৬৮২৮৩২ / ০১৭৭৩৬৪১২১৮

Share With