কুড়িগ্রামে শিক্ষার্থীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, শিক্ষার্থীরা নিরাপদে উদ্ধার

কুড়িগ্রামে শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার সময় গাছে আটকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

বুধবার (১৩ মে) সকালে কুড়িগ্রাম শহরতলির গড়ের বাজার এলাকায় ওহী ইন্টারন্যাশনাল স্কুলের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়। বাসটিতে কয়েকজন শিশু শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বাসটির নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হলে একটি গাছের সঙ্গে আটকে যায়।

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। গাছের কারণে বাসটি সম্পূর্ণভাবে খাদে না পড়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।

Share With