মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দোয়া মাহফিল

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের শহীদি মর্যাদা ও রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) কুড়িগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুর বখত মিঞা, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, এই দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। শহীদদের আত্মত্যাগ যেন দেশের অগ্রগতিতে অনুপ্রেরণা হয়ে থাকে, এই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

আলোচনা শেষে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share With