ভুরুঙ্গামারীতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক আসামি গ্রেফতার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ ফরিদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় পাঁচ মাথা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শেখ ফরিদ ওই এলাকার মৃত আমজাদ দেওয়ানির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার প্রেক্ষিতে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তবে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে তাকে কুড়িগ্রামের বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে

Share With