আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা সরকারি গণগ্রন্থাগারে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গণগ্রন্থাগার অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানটি আগ্রহীদের এ অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
জেলা সরকারি গণগ্রন্থাগার সূত্র জানায়, আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কর্মসূচির বিবরণ:
রচনা প্রতিযোগিতা (২০ জুলাই, সকাল ১০:০০ টা):
‘ক’ গ্রুপ (৫ম – ৮ম শ্রেণি): বিষয়—’আমার দেখা জুলাই’।
‘খ’ গ্রুপ (৯ম – ১২শ শ্রেণি): বিষয়—’জুলাই গণঅভ্যুত্থান: পটভূমি, তাৎপর্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন’।
‘গ’ গ্রুপ (স্নাতক/স্নাতকোত্তর/সর্বসাধারণ): বিষয়—’জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় ঐক্য’।
আবৃত্তি প্রতিযোগিতা (২০ জুলাই, সকাল ১১:৩০ টা): বিষয়: ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কবিতা’। (ক, খ ও গ গ্রুপের সব বয়সের প্রতিযোগীদের জন্য)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা (২১ জুলাই, সকাল ১০:০০ টা):
‘ক’ গ্রুপ (শিশু – ২য় শ্রেণি) ও ‘গ’ গ্রুপ (বিশেষ চাহিদা সম্পন্ন শিশু): বিষয়—’উন্মুক্ত’।
‘খ’ গ্রুপ (৩য় – ৬ষ্ঠ শ্রেণি): বিষয়—’আমার দেখা জুলাই’।
জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা:
আগামী ৪ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী:
১. রচনা প্রতিযোগিতার জন্য গ্রন্থাগার কর্তৃক সরবরাহকৃত A4 আকারের সাদা কাগজে উপস্থিত হয়ে লিখতে হবে।
২. চিত্রাঙ্কন প্রতিযোগীদের আর্ট পেপার ব্যতীত অন্যান্য আঁকার সরঞ্জাম সঙ্গে নিয়ে আসতে হবে।
৩. প্রতিযোগীদের নাম, পিতা-মাতার নাম ও সচল মোবাইল নম্বর জমা দিতে হবে।
৪. শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড এবং সর্বসাধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি সঙ্গে আনা বাধ্যতামূলক।
বিস্তারিত তথ্যের জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার, কুড়িগ্রামের লাইব্রেরি এসিস্টেন্ট মো: খালিদ হোসেনের সঙ্গে সরাসরি বা মোবাইল নম্বরে (০১৯১৩-৫২১৭২৭) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও জেলা সরকারি গণগ্রন্থাগারের ফেসবুক পেজ ও অফিশিয়াল ওয়েবসাইটে ( publiclibrary.kurigram.gov.bd ) বিস্তারিত তথ্য পাওয়া যাবে।