কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্যাচ-২৩

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্ট (জেএফটি) সিজন-৭-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, কুড়িগ্রামের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছান এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফেরদৌস আলী।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্যাচ-২৩ ও ব্যাচ-২৬। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলের ব্যবধানে ব্যাচ-২৬-কে পরাজিত করে জেএফটি সিজন-৭-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্যাচ-২৩।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে জমজমাট এ ফুটবল আয়োজন উপভোগ করেন।

Share With