কুড়িগ্রামে বিএনপির তৃণমূলকে সুসংগঠিত করার আহ্বান এমপি সুরাইয়া জেরিন রনির

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

রোববার (৯ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা), যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন।

এছাড়া কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব উমর ফারুকসহ উলিপুর, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় দলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে দলের কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share With