কুড়িগ্রাম সদর এলাকায় অভিযান চালিয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ ‘সাল্টুজ’ বিক্রি ও সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৫৭ কেজি ‘সাল্টুজ’ জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ ‘সাল্টুজ’ বিক্রি ও সংরক্ষণের দায়ে প্রতিভা স্টোরকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ৫৭ কেজি ‘সাল্টুজ’ জব্দ করা হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে সদর উপজেলার বৈরাগীর বাজারে অবস্থিত নিউ ঢাকা বেকারিকে একই আইনে আর্থিক জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।