নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে ১০ বছরের শিশু নিখোঁজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর মো. এ. এস. এম. জিমরান কায়েস (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ জিমরান কায়েস স্কুল ড্রেস পরা অবস্থায় স্কুলব্যাগ ও তার ব্যবহৃত ছোট বাইসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। পরিবারের তথ্য অনুযায়ী, সে স্কুলে যাওয়ার কথা বলে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজের সময় তার সঙ্গে রাফি (১৪) নামে আরও এক কিশোর ছিল বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাননি। এতে পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানাঃ

মোবাইলঃ +8801746955633/ +8801517861669

Share With