ভূরুঙ্গামারীতে বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রে চুরি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে কোনো একসময় জয়মনিরহাট ইউনিয়নের ওই প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার ( ১৩আগষ্ঠ) দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়,প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যার পর বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম শেষে প্রতিষ্ঠানটি বন্ধ করে রাখা হয়। রাতের কোনো একসময় চোরেরা প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থার সুযোগ নিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা ভিন্ন কক্ষ তল্লাশি করে মূল্যবান মালামাল নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানে এসে সংশ্লিষ্টরা চুরির বিষয়টি জানতে পারেন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে অগোছালো অবস্থা দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

স্থানীয়রা জানান, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষা, পরিচর্যা ও পুনর্বাসনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমন একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। 

তবে ঘটনা স্থলে গিয়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে চুরি হওয়া মালামালের সঠিক তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে

Share With