কুড়িগ্রামের রাজারহাটে মোঃ শফিকুল ইসলাম (মানসিক ভারসাম্যহীন) নামে এক ব্যক্তি দীর্ঘ এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ শফিকুল ইসলাম উপজেলার হরিশ্বর তালুক এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ সোনাউল্লাহ্। তিনি গত এক মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।
এ ঘটনায় শফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শফিকুল ইসলামের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭১৩-৭৬৮৭৭১
০১৭২০-২০১৪৩৭