উলিপুরে মানসিক ভারসাম্যহীন মিনাল মিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে মো. মিনাল মিয়া (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার মিনা বাজার এলাকার বাসিন্দা।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিনাল মিয়া মানসিক ভারসাম্যহীন। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।


কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখে থাকলে অথবা তার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


যোগাযোগ: ০১৭৪০২৭০৮১০


মিনাল মিয়ার সন্ধান পেতে সংবাদটি ছড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Share With