কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা

দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বাজার এলাকা।

আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস আলম নিটিংয়ের স্বত্বাধিকারী শাহ আলম। তিনি হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচনকে সামনে রেখে শাহ আলমসহ প্রার্থীরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন। এ সময় তারা নিজেদের প্রার্থিতার পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।

আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ সম্পাদক প্রার্থী শাহ আলম বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনায় কাজ করবেন।

Share With